একদল আছে যারা নির্বাচন আসলে মানুষের পিছনে ঘোরে ভোটের জন্য। নির্বাচন হয়ে গেলে তাদেরকে আর চিনে না।তখন তারা ভোটের কোটি কোটি টাকা ব্যয় করে। আর নির্বাচনে জয়লাভ করে কোটি কোটি বিদেশে পাচার করে।কিন্তু জাকের পার্টি সবসময় সাধারণ মানুষের পাছে থেকে তাদের কল্যানে কাজ করে।শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজৈর উপজেলা কবিরাজপুর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মাদারীপুর -২ আসনের এমপি প্রার্থী ও জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আসাদুজ্জামান আকন।
তিনি আরো বলেন, এই সকল দলের মূল লক্ষ্য হলো তারা ভোটারদের ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করা।কিন্তু জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে। এবং তাদের পাছে থাকার চেষ্টা করে। তাই আগামী নির্বাচনে জাকের পার্টি সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশায় ও ভালোবাসায় মানুষের ভোটে নির্বাচিত হতে চায়।
জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ ফায়েক মাতুব্বরের সঞ্চালনায় কবিরাজপুর ইউনিয়নের জাকের পার্টির সভাপতি আয়নাল শরীফের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফরিদপুর বিভাগের জাকের পার্টির সভাপতি সামছল আলম সিরাজ মুন্সি, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান মিঠু, ফরিদপুর বিভাগের ছাত্রফ্রন্টের সভাপতি সোহানুর রহমান সুজন জমাদার, জাকের পার্টির কেন্দ্রীয় যুবফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদউদ্দীন আহমেদ,জাকের পার্টি মাদারীপুর জেলা শ্রমিকফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম মোড়ল,জাকের পার্টির রাজৈর উপজেলার সভাপতি শাহাদাত হোসেন (মাতু)সহ জাকের পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মী নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি। ওই নির্বাচনে জাকের পার্টি সরকার গঠন করবে। সকলকে জাকের পার্টির পতাকা তলে আসতে হবে। সে সময় বেশি দেরি নেই। তাই আপনারা দলে দলে জাকের পার্টিতে যোগ দিন। জাকের পার্টির সরকার এই মুহুর্ত্বে দরকার। জাকের পার্টি জনগনের শান্তির জায়গা আস্থার জায়গা। তাই জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় সবাই ভোট দিবেন।
অনুষ্ঠান শেষে এক ‘র্যালি’ বের হয়ে কবিরাজপুর বাজার প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।
পড়ুন : মাদারীপুরের বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০


