বিজ্ঞাপন

একদেশের সরকারপ্রধানকে আরেক দেশে অসুর বানানো অশোভন-অসম্মানজনক: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটা দেশের সরকারপ্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা অশোভন, অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। ভারতে দূর্গাপূজায় প্রধান উপদেষ্টার প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি বানানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন।

তিনি বুধবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, রাজনৈতিক ভিন্নতা মানুষের মাঝে থাকতে পারে, তর্কবিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা দু:খজনক। যারা একাজ গুলো করেছেন তারা ভাল কাজ করেন নাই।

তিনি আরো বলেন, আমাদের সরকারপ্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা এখন দেশের বাহিরে, তারা দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

বুধবার বিকেলে সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া  ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকীব মোঃ নাসরুল্লাহ।

বিজ্ঞাপন

পড়ুন :ব্রাহ্মণবাড়িয়ায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন