বিজ্ঞাপন

একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে।

বিজ্ঞাপন

শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এ প্রস্তাব উপস্থাপন করেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, যিনি ওহাইও অঙ্গরাজ্য থেকে নির্বাচিত।

প্রস্তাবে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ শুরু হওয়া ‘অপারেশন সার্চলাইট’-এর সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীরা পরিকল্পিতভাবে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুরাও লক্ষ্যবস্তুতে পরিণত হন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো হয় নির্মম নিপীড়ন।

কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ল্যান্ডসম্যান বলেন, “১৯৭১ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা হিসেবে বিবেচিত হওয়া উচিত। অনেক আগেই যুক্তরাষ্ট্রের এ বিষয়ে অবস্থান নেওয়া প্রয়োজন ছিল।”

প্রস্তাবে ওই সময়ের অপরাধে জড়িতদের জবাবদিহির আওতায় আনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

পড়ুন: কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন