২১/০২/২০২৬, ১৭:০৬ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৭:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি – অমর সংগীতের এই পঙক্তিতে একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় মৌলভীবাজারে ভাষাশহীদদের স্মরণ করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের।

বিজ্ঞাপন


শিশু থেকে বৃদ্ধ, সবাই এসেছিলেন ভাষাশহীদদের আত্মাহুতির ৭৪ বছর পূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এসময় ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের শহীদ মিনার।


রাত ১২টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ, জেলা বিএনপি আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানসহ জেলা যুবদল এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্স, পৌরসভা, পৌর কর্মচারী ফেডারেশন।
এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন। দীর্ঘদিন পর শহীদ মিনারে আসতে পেরে উচ্ছ্বসিত ছিলেন বিএনপির নেতাকর্মী ও দলের প্রবাসী বাংলাদেশিরা। বলেন নতুন সরকারের কাছে চাওয়া শহীদ মিনার যেন থাকে সবার জন্য উন্মুক্ত।


দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে জেলার সকল উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

পড়ুন- কুষ্টিয়ায় সিএনজি-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন