২৫/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

একের পর এক মিছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে

শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেছেন মানুষ। স্লোগান সহকারে একের পর এক মিছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করছে।

বিজ্ঞাপন

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগান দেওয়া হচ্ছে।

এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। পুলিশ, র‌্যার, আনসার মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক।

বাদ জোহর ওসমান হাদির জানানা অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে।

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।

পড়ুন: সোহরাওয়ার্দী মেডিকেলে ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন