আমদানিনির্ভর হওয়ায় দেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে। সবশেষ ২৮ মার্চ এক দিনে দুই দফায় মোট সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সেই নতুন দামেই আজ রোববার থেকে (২৯ মার্চ) স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সকালে প্রথম দফায় প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়ায়। পরে বিকেলে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।
পড়ুন: ফিলিং স্টেশনে বাকবিতণ্ডা: ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত


