১২/০২/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এক ব্যক্তির একাধিক টিপ সই নেওয়ার অভিযোগ, ভোট বন্ধ ২০ মিনিট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুড়ি বইয়ে একাধিক টিপ সই নেওয়ার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার সম্মিলনি দাখিল মাদরাসার সহকারী মৌলভী।

বিজ্ঞাপন

এ ঘটনায় ওই কেন্দ্রের পুরুষ বুথের ভোট ২০ মিনিট বন্ধ ছিল। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ রিমা ইসলাম কেন্দ্রে এসে ভোট গ্রহণ শুরু করেন। এই কেন্দ্রে ৪টি গ্রামের ৩ হাজার ২৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইড মঞ্জুরুল আলম।

ভোটার রসুল আমিন অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার ব্যালট দেওয়ার সময় ৪/৫ টি ব্যালটের মুড়ি বইয়ে টিপ সই করিয়ে নেয়। এতে তার সন্দেহ হলে তিনি বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানান। এর আগে আরো ২/৩ জনের কাছ থেকে একাধিক ভোটারের কাছ থেকে এভাবে টিপ সই নিয়েছেন। ওই অফিসারকে প্রত্যাহার ও আইনগত ব্যবস্থা দাবি করেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম বলেন, প্রায় ২০ মিনিট পুরুষ বুথের ভোট বন্ধ ছিল। এরপর স্বাভাবিক হয়েছে। ওই সহকারী প্রিসাইডিং অফিসারের ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পড়ুন- কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তাসনিম জারার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন