বিজ্ঞাপন

এক মাসেই ৫ কোটি গণভোটকে ভুলে যাচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে প্রায় ৫কোটি মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এখন বিএনপি ক্ষমতায় গিয়ে সেই আদেশকে বাতিল করতে যা যা করার দরকার তাই করছে। মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টা চলে, কিন্তু তারা একমাসের আগেই উল্টা চলছে। এমন কোন মানুষকে ভোট দেয়া যাবে না, এমন কোন হাতকে শক্তিশালী করা যাবে না, যারা পার্লামেন্টে গেলে জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করে, ফ্যাসিস্টদের হাতকে শক্তিশালী করে, তাদের বর্জন করতে হবে।

আজ দুপুরে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিরোধীদলের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার, ফ্যাস্টুন ছিঁড়ে ফেলে এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। এমনকি পোলিং ও প্রিজাইডিং অফিসারদেরকে প্রভাবিত করে স্বার্থ নিয়ে দলীয় লোক দিয়ে ইলেকশনের আবার ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে। তাই প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলতে চাই যদি শেরপুর-৩ আসনে আবার ইঞ্জিনিয়ারিং চলে তাহলে আমরা দাঁড়িয়ে যাবো।

ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমসহ অনেকেই।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে ভেটস ক্লাব ও ( Care for paws) এর পোষা প্রাণীর স্বাস্থ্য সেবা প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন