২৪/০২/২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এগ স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি জেনে নিন

ঝটপট তৈরি করা যায় এমন সব খাবারের মধ্যে এগ স্যান্ডউইচ অন্যতম। বাড়িতে ডিম আর পাউরুটি থাকলে এবং হাতে মিনিট পাঁচেক সময় থাকলেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই স্যান্ডউইচ। হঠাৎ অতিথি চলে এলে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন এই পদ। চাইলে দিতে পারেন শিশুর টিফিনেও। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি-

বিজ্ঞাপন

তৈরি করতে যা লাগবে

  • পাউরুটি- ৪ পিস
  • ডিম- ২টি
  • টমেটো- ১টি
  • পেঁয়াজ কুচি- একটি
  • কাঁচা মরিচ কুচি- ২টি
  • মরিচের গুঁড়া- ১ চা চামচ
  • গোল মরিচ গুঁড়া- সামান্য
  • লবণ- পরিমাণমতো
  • মেয়নেজ- ২ টেবিল চামচ
  • টমেটো সস- ২ টেবিল চামচ
  • সয়াবিন তেল- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

চুলায় কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। তারপর তাতে টমেটো কুচি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না নরম হয়। টমেটো নরম হয়ে গেলে তাতে ডিম ভেঙে মিশিয়ে দিন। টমেটো ও ডিম ভাজা ভাজা হয়ে গেল নামিয়ে নিন। পাউরুটির উপর মেয়োনিজ মাখিয়ে তার উপর সস দিয়ে ডিমের ঝুরিটা দিয়ে দিন। তার উপর দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে দিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু এগ স্যান্ডউইচ ।

পড়ুন : সহজ রেসিপিতে ঘরেই বানিয়ে নিন আমের পাটিসাপটা

দেখুন : ১মণ দুধ দিয়ে যেভাবে তৈরি হয় মাত্র দেড় কেজি ঘি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন