সাত মৌসুমে ২৫৬ গোল করে করে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। গত শনিবার (৭ জুন) উয়েফা নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে জার্মানিতে অবস্থান করছেন এমবাপ্পে। সেখানেই খোলামেলা কথা বলেছেন সাবেক ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জয় নিয়ে। সর্বোচ্চ চেষ্টা করেও ভাগ্যের কাছে হেরে যাওয়ার বিষয়টি স্বীকার কে নিয়েছেন তিনি, ‘আমি সবকিছু দিয়েই চেষ্টা করেছি এবং এটাই ভাগ্যের লিখন যে এটা (চ্যাম্পিয়ন্স লিগ) আমাকে ছাড়াই জিতবে।’
‘আমাকে ছাড়া পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় আমার ওপর কোনো প্রভাব রাখেনি। আমি সুখী–আমি মনে করি এটা তাদের প্রাপ্য। তাদের অনেক বছর কেটেছে যেখানে তারা সংগ্রাম করেছে। আমিও সেটা অনুভব করেছি; আমি চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ধাপেই প্যারিসে খেলেছি, বিজয় ছাড়া। তারা ইউরোপের সেরা দল। আমি মনে করতে পারি না যে কোনো বড় ফাইনালে ৫-০ গোলে জয়লাভ করতে কোনো দলকে দেখেছি।’
পিএসজির হয়ে একবারই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কাছাকাছি পৌঁছেছিলেন এমবাপ্পে। ২০২০ সালের আসরের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার।
রিয়াল মাদ্রিদ এবারের আসরে আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালেই হেরে বিদায় নিয়েছে। চার বছরের মধ্যে প্রথমবারের মতো এই মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি লস ব্লাঙ্কোরা। তবে ব্যক্তিগতভাবে এই ২৬ বছর বয়সী দারুণ কাটিয়েছেন। লা লিগায় ৩১ গোল করে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।
পড়ুন: আর্সেনালকে হারিয়ে পাঁচ বছর পর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে
এস


