দলীয় নেতা-কর্মী নয়,এতিমদেরকে সাথে নিয়ে এক ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
আজ সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সাথে তিনি ঈদ উদযাপন করেন।
দুপুরে তিনি মাদ্রাসাটির মসজিদে এসে জোহরের নামাজ আদায় করেন। এরপর এতিমদেরকে সাথে নিয়ে দুপুরের খাবার খান। খাবার মেনুতে ছিল পোলাউ,মাংশ ও সেমাই।খাবার শেষে এতিমদের হাতে নতুন পোশাক তুলে দেন।
এ সময় সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন,সদস্য সচিব আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির আহবায়ক ইউছুপ আলী দাড়িয়া সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম জিলানী বলেন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি।তিনি ঈদের দিনটি এতিমদের সাথে কাটানোর নির্দেশ দিয়েছেন। এখানে এসে এই এতিম শিশুদের সাথে সময় কাটাতে পেরে আমার খুব ভালো লাগলো। এ সময় তিনি নিজেও এতিম দাবি করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
পড়ুন : গোপালগঞ্জে খাদ্যগুদাম থেকে ‘খাবার অযোগ্য’ চাল সরবরাহ,সুবিধা ভোগীদের মধ্যে ক্ষোভ


