বিজ্ঞাপন

এতিম জান্নাতী’র চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘পাঁচ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমার বাবা-মা কেও নাই’– শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।

অতঃপর প্রধানমন্ত্রী ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দিলে সংগঠটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ঢাকার সাভারে ‘পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’-তে যায়।

এসময় আমরা ‘বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি সিআরপিতে চিকিৎসাধীন জান্নাতী’র শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তা করেন।

মূলত মেরুদন্ডের ‘স্পাইনাল কটে’ সমস্যাজনিত ইনজুরিতে জান্নাতী’র শরীরের বেশির ভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে জান্নাতি স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে।

এসময় আরও উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে সাধারণ মানুষের কাছে সহায়তার আবেদন করেন জান্নাতী, যা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নজরে আসলে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল সাভারের সিআরপি হাসপাতালে গিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করলো।

বিজ্ঞাপন

পড়ুন : আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন