০১/০৩/২০২৬, ১৪:৩২ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এনজিও কর্মীর বিরুদ্ধে ঋণ সংক্রান্ত অসন্তোষ

পিরোজপুর জেলা শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাঠকর্মীর সঙ্গে ঋণ সংক্রান্ত বিষয়ে মতবিরোধের অভিযোগ উঠেছে। এতে কয়েকজন গ্রাহক অসন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সদর হাসপাতাল সড়কের শেখবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারীদের দাবি, তারা নিয়মিত কিস্তি পরিশোধ করলেও নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে জটিলতার মুখে পড়েছেন। এ সময় গ্রাহকদের সঙ্গে মাঠকর্মীর কথাকাটাকাটি হয়। পরে সংস্থার অন্য কর্মকর্তারা এসে পরিস্থিতি সামাল দেন।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, দীর্ঘদিন কিস্তি নিয়মিত পরিশোধ করার পরও ঋণ অনুমোদনে জটিলতা তৈরি হওয়ায় তারা আর্থিক সমস্যায় পড়েছেন। তাদের অভিযোগ, বিষয়টি পরিবারেও প্রভাব ফেলছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত এনজিও কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। আশা ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মো. বাবুল হোসেন জানান, গ্রাহকদের উত্থাপিত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

পড়ুন: ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোষ্ট দেওয়ায় ওসি প্রত্যাহার

দেখুন: টানা বর্ষণে বিপর্যস্ত ফেনী ও নোয়াখালী, স্কুল-পরীক্ষা বন্ধ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন