বিজ্ঞাপন

এনসিপির নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন,এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন,তা তারা না বুঝেই দিচ্ছেন।

বিজ্ঞাপন

তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদ এর আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইন কে একসাথে নিয়েই আমরা চলতে চাই।

মন্ত্রী সোমবার(১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে। ৫ আগস্ট পরবর্তী মামলা জট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। এর আগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। কু‌ষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামাত দলীয় সংসদ সদস্য আফজাল হুসাইন সহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।

পড়ুন- সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেখুন- সাভারে জাবি শিক্ষার্থীর ম/র/দে/হ উদ্ধার, যা জানা গেলো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন