এনসিপির ব্যানারে পিরোজপুরের সাবেক ছাত্রদল নেতা বদিউজ্জামান শেখ রুবেলের বাবার ছবি দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে । পিরোজপুর প্রেসক্লাবের মিলনায়তনে শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সমর্থক মোঃ আসলাম শেখ ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে।
আসলাম শেখ তার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় না থাকলেও ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার পরিবারও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তার স্ত্রী জাকিয়া আসলাম জেল মহিলা দলের সাবেক সভাপতি, ছেলে এমডি বদিউজ্জামান শেখ রুবেল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেয়ে জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।”
আসলাম শেখ দাবি করেন, একটি কুচক্রী মহল তার ও পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপি দলের ব্যানারে তার ছবি ব্যবহার করেছে। তিনি জানান, ইতিমধ্যে সেইসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনোই এনসিপি নামক দলের সাথে যুক্ত ছিলাম না এবং আজীবন বিএনপির সাথেই থাকবো।” তিনি আরও বলেন, “আমার পরিবার আওয়ামী সরকারের ফ্যাসিস্ট আচরণের শিকার হয়েছে বারবার।”
পড়ুন : পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন


