২৪/০২/২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এনসিপি নেতা রাফিদের পদত্যাগের কারণ জানা গেলো

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মূখ্য সংগঠক রাফিদ। গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগ পত্রটি জমা দিয়েছেন।

এ বিষয়ে রাফিদ নাগরিক টেলিভিশনকে বলেন, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। কোন ধরনের চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কর্মজীবনের ব্যস্ত হওয়ার কারণে রাজনীতিতে সময় দিতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হঠাৎ করে সিদ্ধান্ত নেননি, আগে থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন,ওমরা থেকে এসে পদত্যাগ করবেন। সিদ্ধান্তনুযায়ী ওমরা থেকে এসেই তিনি গতকাল পদত্যাগ পত্রটি কেন্দ্রীয় নেতাদের নিকট জমা দিয়েছেন।

এ সময় তিনি আরো আরো বলেন, আমি হঠাৎ করে পদত্যাগ করিনি ওমরা থেকে এসে পদত্যাগ করেছি, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি এখানে পারসোনাল কোন ইনসিডেন্ট এমন কিছু নেই।

রাফিদের দাদার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং নানার বাড়ি কুমিল্লা টাউন ধর্মপুরে। বর্তমানে সে দক্ষিনখান আসকোনা উছারটেকে বসবাস করছে।

ব্যক্তিগত কারণে পদত্যাগ করা রাফিদ আরো বলেন, তার উপর অন্য কোন চাপ নাই। এরা সত্য সে ফেসবুকে পোস্ট এরপরে পদত্যাগ করেছে। কাউকে দোষ দিয়ে আমি পদত্যাগ করিনি।

নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক রাফিদ আরো বলেন, তার বয়স অনেক কম এজন্য রাশিয়া থেকে ব্যাচেলরসহ লেখাপড়া শেষে চাকরি করার চিন্তা করছেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সংস্কারের আগে নির্বাচনের পক্ষে নয় এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন