১০/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এনসিপি নেতা আখতারের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অপমানিত করার প্রতিবাদে এবং পতিত ফ্যাসিস্ট ও খুনী আওয়ামীলীগের বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। এনসিপি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার দিনাজপুরের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের এক বিক্ষোভ বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন একরামুল হক আবির। এখনো তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার তরতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারের জায়গা এই বাংলার মাটিতে হবে না। এনসিপি নেতাদের ওপর হামলার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
বিক্ষোভ মিছিলে এনসিপি নেতা মোঃ আরিফ মুন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ নিশাত, মোঃ তাফসিরসহ এনসিপির অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন: জবি সাংবাদিকতা বিভাগের বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন