সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের দায়ে ব্রিটেনের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে দেশটির নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে সাবেক এই ব্রিটিশ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ অভিযোগগুলো তদন্ত করছে যে, যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রু দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপিস্টেন এর সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেছিলেন। এছাড়াও, কর্তৃপক্ষ পূর্বের সেই অভিযোগগুলোও পর্যালোচনা করছে যে, এপস্টাইন এক নারীকে যুক্তরাজ্যে পাচার করেছিলেন অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে।
পড়ুন- তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প
দেখুন- প্রশাসনিক দুর্নীতি ও বদলি বাণিজ্য নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী


