বিজ্ঞাপন

‘এপ্রিলে জ্বালানির সংকট নেই, ফুয়েল কার্ড দিতে চালু হচ্ছে অ্যাপ’

এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। পাশাপাশি, জ্বালানি তেল বিক্রিতে স্বচ্ছতা আনতে আগামী এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড চালুর জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এ মাসে জ্বালানি পরিস্থিতি নিরাপদ রয়েছে।”

মনির হোসেন চৌধুরী জানান, হরমুজ প্রণালি দিয়ে ইরান থেকে ছেড়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। সেটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো সংকট দেখা দেবে না।

এছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিঙ্গাপুর, কাজাখস্তান এবং উজবেকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মজুত প্রবণতা পরিহার করা গেলে দেশে কোনো জ্বালানি সংকট হবে না। একই সঙ্গে নাগরিকদের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক নাগরিক যদি সচেতনভাবে জ্বালানি ব্যবহার করেন, তাহলে জাতীয়ভাবে এই পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।”

সরকার জনগণের কথা বিবেচনা করেই জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলেও উল্লেখ করেন তিনি।

পড়ুন: হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন