বিজ্ঞাপন

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক অতিরিক্ত সচিব আবদুর রহিম খান

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। আজ রোববার (২ নভেম্বর) এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

গত ২৭ অক্টোবর অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। অফিস আদেশে মন্ত্রণালয় জানায়, সাবেক প্রশাসক হাফিজুর রহমান গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে এক বছর দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী, সরকার এক বছরের জন্য প্রশাসক নিয়োগ করতে পারে। সে জন্য হাফিজুর রহমানকে প্রশাসক পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২-এর ধারা ১৭ অনুযায়ী মো. আবদুর রহিম খানকে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের মাধ্যমে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

জানা গেছে, গত বছরের ১২ সেপ্টেম্বর এফবিসিসিআইয়ে প্রথমবারের মতো প্রশাসক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। তাকে ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের দায়িত্ব দেওয়া হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। পরে তার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। গত ১০ অক্টোবর তিনি সরকারি চাকরি থেকে অবসরে গেলে নতুন প্রশাসক হিসেবে মো. আবদুর রহিম খানকে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পড়ুন : এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন