24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এফবিসিসিআই পর্ষদকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

এফবিসিসিআইর সভাপতি ও পর্ষদের পদত্যাগ দাবি জোড়ালো হচ্ছে। সাধারণ ব্যবসায়িরা, সংগঠনটির পর্ষদের রাজনৈতিক মদদপুষ্টতার অভিযোগ তুলছেন। ব্যবসায়িরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে ব্যবসায়িদের একটি অংশ ফেডারেশন ভবনের সামনে মানববন্ধন করেছে।

বিজ্ঞাপন

ব্যবসায়িদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই, কাজ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করা, সরকারকে এ নিয়ে নীতি প্রণয়নে সহায়তা করা। কিন্তু, গত ১৬ বছর, সংগঠনটি যেন পরিণত হয়, সরকারের ব্যবসায়ি শাখা আর দলীয় কার্যালয়ে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ফুসে ওঠতে শুরু করেছেন সাধারণ ব্যবসায়িরা। বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়ার পর, আন্দোলনে ব্যবসায়িদের একটি অংশ, দুপুরে, মতিঝিলে করেছেন সমাবেশ। যেখানে, দাবি তোলেন পর্ষদ ভেঙে দেয়ার।

ব্যবসায়িরা বলেন, মনোনীত পরিচালক প্রথা বাদ দিতে হবে। ৮০ সদস্যের বোর্ডে ৩৪ জনই মনোনীত হয়, আর বাকি ৪৬ পদে নির্বাচন হলেও, সেটিও ছিলো নিয়ন্ত্রিত। সরকার সমর্থিতদের বিপক্ষে কেউ প্রার্থ হতে সাহস করেনি।

সমাবেশ থেকে দাবি করা হয়, আগামী দিনের এফবিসিসিআই হবে, ব্যবসার স্বার্থে। এজন্য নিরপেক্ষ নির্বাচন দিয়ে আনতে হবে নেতৃত্ব, যে নেতৃত্ব, কেবল ব্যবসার স্বার্থে নয়, দেশের মানুষকে জিম্মি করে যাতে সিন্ডিকেট তৈরি না সেটিও ঠেকাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন