বিজ্ঞাপন

এবারের শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

বুধবার সকালে পূর্বাচলের জলসিঁড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন জরুরি, যা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প।

মন্ত্রী আরও জানান, আসন্ন ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং হতে পারে। কারণ দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও প্রায় ১ কোটি কোরবানির পশু রাজধানীতে প্রবেশ করবে। এ পরিস্থিতি বিবেচনায় নতুন করে আরেকটি যমুনা সেতু নির্মাণের বিষয়টিও ভাবা হচ্ছে।

তিনি বলেন, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে। তবে সেটি কার্যকর না হলে প্রকল্প নেওয়া হবে না এবং এ জন্য সরকার অতিরিক্ত কোনো ব্যয় করবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন