32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এবার আব্রাহাম লিংকনে হামলা চালাল ইরান

ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে সফল ড্রোন হামলার দাবি জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

ইরানের সম্মিলিত সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একজন মুখপাত্র শুক্রবার (৬ মার্চ) সকালে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

মুখপাত্র জানান, হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করার পর তা পুনরায় সচল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের রণতরি আব্রাহাম লিংকন ইরানের সমুদ্রসীমার ৩৪০ কিলোমিটারের মধ্যে চলে আসে। ঠিক ওই সময় ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনী একযোগে ড্রোন হামলা চালায়।

ইরানি মুখপাত্রের দাবি, ড্রোনের আঘাতের পর মার্কিন রণতরি এবং এর নিরাপত্তায় নিয়োজিত ডেস্ট্রয়ারগুলো দ্রুত পিছু হঠতে বাধ্য হয়। বর্তমানে জাহাজটি ওই এলাকা থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে বলে তেহরান দাবি করছে। তবে এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গত কয়েক দিন আগেই আইআরজিসি জানিয়েছিল, তাদের পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অধীনে আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। আজকের এই ড্রোন হামলা সেই অভিযানেরই একটি ধারাবাহিক অংশ বলে মনে করা হচ্ছে।

ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শত্রুদের ওপর আঘাত হানার বিষয়টি এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। সমুদ্র হোক বা স্থল—আগ্রাসনকারীদের জন্য এই অঞ্চলটি সমাধিস্থলে পরিণত হবে।

পড়ুন: রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন