বিজ্ঞাপন

এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ৩০ দিনের জন্য ওবায়দুল কাদেরের সব হিসাব স্থগিত রাখার নির্দেশনার চিঠি দেয়া হয়েছে ব্যাংকগুলোকে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ নির্দেশনা দেয়া হয়।

প্রসঙ্গত, ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর প্রকা। ছাত্রলীগের সাবেক এ সভাপতি জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন