নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই বাইপাইলে ফের কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আবারও দেশে ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২২ নভেম্বর) সাভারের বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিটে এলাকায় আঘাত হানে।
তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’
এর আগে, গতকালও শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
পড়ুন: বাংলাদেশ বিশ্বের অন্যতম ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ দেশ
আর/


