হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাতে চীনের সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেইজিং যদি ওয়াশিংটনকে সহায়তা করতে অস্বীকার করে, তাহলে তিনি চীন সফর স্থগিত করতে পারেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসরামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছে। ট্রাম্প বারবার দাবি করেছেন যে, ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে।
এ বিষয়ে আইআরজিসির এক মুখপাত্র বলেন, “ট্রাম্প কি বলেননি যে, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তাহলে তিনি সাহস থাকলে তার জাহাজগুলো পারস্য উপসাগরে পাঠাক।”
বিজ্ঞাপন


