২৭/০২/২০২৬, ১২:১১ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এবার পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণ

পুরান ঢাকার নারিন্দায় একটি ভবনের চতুর্থ তলায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছে। এ সময় ভবনটির দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ছাদে পড়ে আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার পরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সিলিন্ডার বিস্ফোরণ হলে আশপাশের ভবন কেঁপে ওঠে। ফায়ার সার্ভিস আসার আগেই আশপাশের ভবন থেকে পানি দিয়ে আগুন নেভানো হয়। এদিকে ভবনটির চতুর্থ তলায় ফ্রিজে ব্যবহৃত অর্ধশতাধিক গ্যাস সিলিন্ডারের মজুত থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত আরও দুই বাসিন্দাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ওয়ারী জোনের এডিসি মোহাম্মদ আকরাম জানান, এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে এমন সহজ দাহ্য পদার্থ মজুত করা উচিত হয়নি।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে। আপাতত নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছে পুলিশ।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের কচুয়ায় সেহেরির খাবার তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজনই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন