অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।’
আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।
জাহাঙ্গীর আলম বলেন, ‘এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো।’


