১০/০২/২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এবার সোনারগাঁওয়ে গ্যাসের চুলা বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটাত্তা গ্রামে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আলাউদ্দিন (৩৫), দুই মেয়ে- শিফা আক্তার (১৪), সিমলা আক্তার (৪) ও আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)

দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই, মা ও ভাইয়ের দুই মেয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকতো। ভোরে রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হলে আগুনে ঝলসে যায় তারা। পরে তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, রান্না ঘরে গ্যাসের চুলা বিস্ফোরণ হয়েছে। এতে তারা দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালে নারায়ণগঞ্জের একটি বাসায় গ্যাসের চুলার আগুন থেকে ৪ জন দগ্ধ হয়। তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, শিফার ১২ শতাংশ, শিমলার ৩০ শতাংশ ও জরিনা বেগমের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ওয়ার্ডে ভর্তি রাখা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীর আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন