19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এবি পার্টিতে যোগদান করায় জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াত ইসলামির নেতা মাওলানা মো. আব্দুল্লাহ আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগদান করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ১২ আগস্ট সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা জামায়াতে পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিকে এবি পার্টিতে যোগদানের পর রাতেই তিনি জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসলে প্রার্থীতা ঘোষণা করেছেন।

জামায়াত ইসলামির সংবাদ বিজ্ঞপ্তির জানানো হয়, নালিতাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার এক জরুরি বৈঠকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনে তাকে বহিষ্কার করা হয়।

জামায়াত ইসলামি নালিতাবাড়ি পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেন, দল থেকে অন‌্যদলে যোগদান করায়। দলের শৃঙ্খলা ভঙ্গের অ‌ভিযোগে দল থেকে ব‌হিস্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে মো. আবদুল্লাহ বলেন,আমি এবি পা‌র্টিতে যোগদান করে‌ছি। দল আমাকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু আমি এবি পা‌র্টির একজন প্রার্থী সেই ক্ষেত্রে জামায়াতে ইসলাম থেকে ব‌হিস্কার করতেই পারে। বিষয়‌টি আমি শুনে‌ছি।

বিজ্ঞাপন

পড়ুন: শেরপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক শিশু নিহত, আহত ৭

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন