জামালপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে প্রতিমন্ত্রী হওয়ার খবরে নেতা কর্মী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
পরে বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সকল শ্রেণির মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
আগামীতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের উন্নয়নের নতুন যাত্রা শুরু হয়েছে বলে জানান দলের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
পড়ুন:কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ |
ইমি/


