বিজ্ঞাপন

এমডব্লিউসি ২০২৬-এ টেকনোর এআই ইকোসিস্টেম

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস–এ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনী করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। “পায়োনিয়ারিং দ্য কানেকশন অব ইন্টেলিজেন্স” প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শনীতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্ট অ্যাকসেসরিজ মিলিয়ে একটি সমন্বিত এআই ইকোসিস্টেম তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

প্রদর্শনীতে টেকনোর নতুন Tecno Camon 50 Series এবং Tecno Pova 8 Series স্মার্টফোন সিরিজ বিশেষভাবে উপস্থাপন করা হয়। ক্যামন ৫০ সিরিজে এআইভিত্তিক ইমেজিং প্রযুক্তি ও দৈনন্দিন ব্যবহারের পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হয়েছে। উন্নত ক্যামেরা ব্যবস্থা, এআই টুলকিট এবং এলা অ্যাসিস্ট্যান্টের সমন্বয়ে স্মার্টফোনে ছবি তোলা, কনটেন্ট তৈরি ও বিভিন্ন কাজ সহজে করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে পারফরম্যান্সভিত্তিক পোভা ৮ সিরিজে গেমিং ও বিনোদনের অভিজ্ঞতার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সিরিজের একটি উল্লেখযোগ্য ডিভাইস হলো Tecno Pova Curve 2 5G। এতে বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। যা গেমিং ও দৈনন্দিন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দেবে।

স্মার্টফোন ছাড়াও প্রদর্শনীতে টেকনোর এআইওটি ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য দেখানো হয়। এর মধ্যে রয়েছে Tecno Megabook ল্যাপটপ সিরিজ, Tecno Megapad ট্যাবলেট, Tecno True 2 ও Tecno FreeHear 2 ইয়ারফোন, Tecno Watch GT 1S এবং এআই গ্লাসেস সিরিজ। এসব ডিভাইস টেকনোর ওয়ানলিপ ইকোসিস্টেমের মাধ্যমে একসঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল টেকনোর মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স বা গেমিং অ্যাকসেসরিজের মতো বিভিন্ন হার্ডওয়্যার মডিউল ম্যাগনেটিকভাবে সংযুক্ত করা যাবে।

টেকনো জানিয়েছে, ভবিষ্যতে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন সহজে কাস্টমাইজ ও আপগ্রেড করার সুযোগ তৈরি করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশেও ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভজি স্মার্টফোন বাজারে এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ক্যামন ৫০ আলট্রা ফাইভজি শিগগিরই বাজারে আনা হবে।

পড়ুন: ফেব্রুয়ারিতে সড়কে নিহত ৪৩২ জন: রোড সেফটি ফাউন্ডেশন

দেখুন: কুমিল্লায় পূজা চলাকালীন সময়ে মন্দিরে ক/ক/টে/ল বি/ষ্ফো/র/ণ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন