বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন। মূলত তিনি আওয়ামী লীগের একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-সংসদ সদস্যদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন। এ তালিকায় সর্বশেষ সংযোজন সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।

টিএ/

দেখুন: বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী এমপি?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন