19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আগামী রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ হারেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এভাবে তৈরিকৃত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আমাদের পাঠানো প্রস্তাবের মধ্যে অর্থ মন্ত্রণালয় যেটিতে অনুমোদন দেবে, সেই হারেই বাড়ি ভাড়া পাবেন শিক্ষক-কর্মচারীরা।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। সে প্রস্তাবনা অনুযায়ী, একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণপ্রত্যাশী জোট।

জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এ তথ্যবিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ। প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন