বিজ্ঞাপন

এমপিরা বাসভবন বরাদ্দ পাচ্ছেন কবে, জানালেন চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিজ্ঞাপন

ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন বসার আগে শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে এই কথা জানান তিনি।

চিফ হুইপ বলেন, ‘সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য আবাসন নিশ্চিত করা হবে। ১০ এপ্রিলের মধ্যে তারা বাসভবন বরাদ্দ পাবেন।’

এদিকে, সংসদের সাউন্ড ব্যাবস্থা নিয়ে তিনি বলেন, ‘সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কি না তা জানতে কমিটি গঠন করেছে সংসদ কমিটি। বিশেষজ্ঞদের পরামর্শও চাওয়া হয়েছে।’

গত ১২ মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে চিফ হুইপকে সভাপতি করে গঠিত হয় ১১ সদস্যের সংসদ কমিটি।

পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক আজ



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন