২৪/০২/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
30.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগ পাবেন। তবে এবার নির্ধারিত ফির সঙ্গে বিলম্ব ফি (জরিমানা) গুনতে হবে শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন
ফরম পূরণের সময় বাড়ল
ফরম পূরণের সময় বাড়ল

আর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে পারবেন ১৮ ডিসেম্বর পর্যন্ত। রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যান্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল
এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ ২০২৫ সালের পরীক্ষার ফরম পূরণের সময় ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ১৮ ডিসেম্বর।

জানা যায়, গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। তবে শেষদিনে এই সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়। এবার জরিমানাসহ তিন দিন সময় বাড়ানো হলো।

টিএ/

দেখুন: বাবার লাশ বাড়িতে রেখে ছেলের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ
 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন