আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির জেনারেটর বিভাগ অপারেটর/সহকারী অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
গত ০১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
- প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
- পদের নাম: অপারেটর/সহকারী অপারেটর
- বিভাগ: জেনারেটর
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
- অন্যান্য যোগ্যতা: জেনারেটর পরিচালনা ও পর্যবেক্ষণে দক্ষতা।
- অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: শুধু পুরুষ
- বয়সসীমা: ২০ থেকে ৩২ বছর
- কর্মস্থল: ঢাকা (ধামরাই)
- বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, ক্যান্টিনে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের উপর ৭৫ শতাংশ ভর্তুকি প্রদান করে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর ২০২৫
পড়ুন: সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দিচ্ছে ন্যাশনাল প্লাষ্টিক
আর/


