বিজ্ঞাপন

এসএসসিতে ফেল ক‌রে আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষায় ফেল ক‌রে এক ছাত্র আত্মহত্যার চেষ্টা ক‌রেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপ‌জেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে এ ঘটনা ঘ‌টে। আত্মহত‌্যার চেষ্টা করা ওই ছাত্রের নাম রাব্বি বিশ্বাস (১৭)। সে একই গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। রা‌ব্বি এবার রমানাথপুর কলেজিয়েট স্কুলের মানবিক বিভাগ থে‌কে এসএসসি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল। সে ইংরেজি দুই পেপার সহ চার বিষয়ে অকৃতকার্য হয়েছে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষায় ফেল করার কথা জানার পর রা‌ব্বির মা তা‌কে কটু কথা বলে। এরপর সে তার নিজ ঘরে ঘাস মারা বিষ পান করে। বিষয়‌টি পরিবারের সদস‌্যরা বুঝতে পেরে রাব্বিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।
অসুস্থ ছা‌ত্রের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে জানান,রাব্বি নিয়মিত ছাত্র। পড়াশুনায় ভালো। কিন্তু পরীক্ষা কে‌ন্দ্রে গি‌য়ে ঠিকমত লিখ‌তে পা‌রে না। বিশেষ করে ও‌র ইংরেজি হাতের লেখা খুবই খারাপ।
বাবা চান্নু বিশ্বাস অসুস্থ ছেলের সাথে হাসপাতালেই ছিলেন। বে‌শি কথা বলতে রাজি হননি। শুধু জানান,তিনি সকাল থেকে জানিপুর বাজারে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন।
এ বিষ‌য়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান,প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে আশঙ্কামুক্ত।

পড়ুন: পটুয়াখালীতে উন্নত চিকিৎসার লক্ষ্যে কাল নাগিনী সাপের এক্সরে

দেখুন: গৃহহীন প্রকল্পের ঘর: ‘জানালা ভেঙেছে বাতাসে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন