“পাহাড় ডিঙ্গিয়ে উঠবো মোর, শিক্ষার মশাল জ্বেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখার উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখা এর আয়োজনে ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পিএসসি, ২৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়নের সদর জোন কমান্ডার।
সভাপতিত্ব করেন প্রমান্ত ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখা।
অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার গুরুত্ব ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি উৎসাহ সৃষ্টি ও মেধা বিকাশে সহায়তা করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


