এস আলম গ্রপ এবং তাদের পরিবারের সদস্যদের সব সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশে বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া নির্দেশে এস আলম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে ও বিদেশে কত টাকা পাচার করেছে, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল এবং এসব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে।
আদালতে এই রিট দায়ের করেন আইনজীবী মো. রুকুনুজ্জামান।


