26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এস আলম পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

বিজ্ঞাপন

আজ সোমবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। 

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল আলম ছাড়া নিষেধাজ্ঞা পাওয়া বাকিরা হলেন সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন, পুত্র আশরাফুল আলম, পুত্র আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আবদুস সামাদ, ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাতপরিচয়ের মিশকাত আহমেদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন