24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হুইপ করায় নাটোরে মিষ্টি বিতরণ

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জাতীয় সংসদের হুইপ করায় নাটোরে মিষ্টি বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ ২ মার্চ রাষ্ট্রপতির সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হুইপ করে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এই খবর নাটোরে পৌঁছালে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। সন্ধ্যায় ইফতারের পর নাটোর স্টেশন বাজার এলাকায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। উপস্থিত থেকে মিষ্টি বিতরণ করেন জেলা বিএনপি’র সদস্য নাসিম উদ্দিন নাসিম। এছাড়াও নাটোর শহরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। হুইপ হওয়ার খবরে তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : ফ্যামিলি কার্ড সবাই পাবে: নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন