২৩/০২/২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ২২:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং-এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত

“সাহস সমৃদ্ধির”–এই স্লোগানে অনুষ্ঠিত হলো এ-ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন-২০২৫। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB) তে অনুষ্ঠিত এই ডিলার সম্মেলনে সমগ্র বাংলাদেশের প্রায় ৭০০ ডিলার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর. হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের সিএমও মোহাম্মদ আতিক আকবর, সিএফও বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মোঃ মফিদুল হক, সিনিয়র জি এম বিজনেস মোঃ আব্দুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের এ.জি.এম. মোঃ ফাহিম হোসেন, জি.এম. একাউন্টস এন্ড ফিন্যান্স মোঃ আফতাব আলম খান এবং হেড অফ বিজনেস অপারেশন এন্ড ডেভেলপমেন্ট খন্দকার শফিকুল ইসলাম উল্লাস।

উক্ত অনুষ্ঠানে এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং এর সেরা ডিলারদের পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ইমা’র সভাপতি তছলিম চৌধুরী ও সম্পাদক ফেরদৌস নাঈম পরাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন