বিজ্ঞাপন

ঐকমত্য কমিশনের সংলাপে যায়নি জামায়াতে ইসলামী

জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় শুরু হওয়া সংলাপে যায়নি জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি যোগ দেননি সেখানে।

এদিন জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বিএনপিসহ প্রায় ৩০টি দল যোগ দেয়। ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষ সংসদ, প্রধান বিচারপতি নিয়োগসহ সংবিধানবিষয়ক বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলে।

বৈঠকের সূচনা বক্তব্যে, জাতি ও রাষ্ট্রের স্বার্থে সবাইকে ছাড় দেয়ার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেন, সহযোগিতা পেলে জুলাই মাসেই প্রকাশ হবে জাতীয় সনদ।

সূচনা বক্তব্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানান কমিশনের সহ-সভাপতি।

যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি-সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ত্রিশটি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।

কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো চাইলে আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে চলতে পারে এ আলোচনা।

পড়ুন: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন