২৫/০২/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঐকমত্য কমিশনের সংলাপ : এনসিসি গঠনে একমত, কাঠামো নিয়ে মতবিরোধ

দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে, জাতীয় ঐকমত্য সংলাপে অংশ নিয়েছে জামায়াতে ইসলামি। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং জামায়াত আমিরের ফোনালাপের পর, নিরপেক্ষতার আশ্বাসে তারা ফিরেছে সংলাপে। আলোচনায় উঠে এসেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচনসহ একাধিক ইস্যু।

বিজ্ঞাপন

ঐক্যমত্য কমিশনের বৈঠকে, সকালে অংশ নিয়েছে প্রায় ৩০ টি রাজনৈতিক দল। প্রথম দিনে, সংলাপে না আসলেও, আজ উপস্থিত ছিলো জামায়াতের প্রতিনিধিদলও।

দ্বিতীয় দফার বৈঠকের দ্বিতীয় দিনে, সংলাপের শুরুতে,  জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে, অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন, কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

প্রথম পর্ব শেষে, দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের প্রতিনিধিরা৷ এবারের, আলোচনায় গুরুত্ব পেয়েছে সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচনসহ বেশ কিছু বিষয়।

এনসিসি গঠনে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও, এর কাঠামো নিয়ে রয়েছে মতানৈক্য। ভিন্নমত পোষণ করা দলগুলোকে, বিকল্প প্রস্তাবের আহ্বান এলসিপির, আর জামায়াত বলছে, কাউন্সিলে থাকতে পারবে না রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি।

জাতীয় ইস্যুতে, দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে সেক্রিফাইসের আহবান বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর। এদিকে, জামায়াত সংলাপে ফিরেছে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার আশ্বস্ততায়। তবে বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগ তুলে হট্টোগোল করে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে বের হয়ে যান সিবিপি, গণফোরাম এবং বাংলাদেশ এলডিপির নেতারা।

এনএ/

দেখুন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের কী আলোচনা হলো?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন