বিজ্ঞাপন

ফরিদগঞ্জ যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত দাসের স্বর্ণের দোকানে ডাকাতি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত দাসের ‘শ্রী গুরু’ জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকারসহ জরুরী মালামালের লুট হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (১৮ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গনেশ লোধ।

তিনি জানান, শনিবার গভীর রাতে ফরিদগঞ্জ সমবায় (বিআরডিবি) কার্যালয়ের রাস্তার অপর পাশে কেচি গেট কেটে ও সিসি ক্যামেরা ভেঙ্গে শ্রী গুরু জুয়েলার্সে ডাকাতি করা হয়। এতে বেশ কয়েক ভরি স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামালের ক্ষয়ক্ষতি হয়। আমরা মালামাল উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় আনতে দ্রুত প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।

ভুক্তভোগী বিশ্বজিত দাস বলেন, আমার সব শেষ করে দিছে ডাকাত দল। আমি এবং আমার বাবা দীলিপ নিঃশ্ব হয়ে গেলাম। ওরা সব মুখোশ পড়িহিত ছিলো। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে চাঁদপুর জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার বলেন, কয়েক দিন পর পর জুয়েলার্স ব্যবসায়ীদের টার্গেট করে এমন ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত। একটা বাজারের মধ্যে ঢুকে ভরি ভরি স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় কোন বিশেষ চক্র জড়িত কিনা? তা প্রশাসনকেই খুঁজে বের করতে হবে। আমরা কেন্দ্রেও বিষয়টি জানিয়েছি এবং অবিলম্বে এই ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোড় দাবী জানাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশ কিছু আলামত সংগ্রহ করেছি। ভুক্তভোগীকে থানায় মামলা দায়ের করতে বলেছি। এর পর পরই আমরা ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পরবর্তী কার্যক্রম শুরু করবো।

এনএ/

দেখুন: দলগুলোকে জাতীয় ঐক্য গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন