২৭/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই : ইসমাইল জবি উল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এটি আমাদের নেতা তারেক রহমান এর ঘোষণা। তিনি এখন কোন দলের প্রধানমন্ত্রী নয় তিনি জনগণ ও দেশের সরকার।

বিজ্ঞাপন


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে এ সভা আয়োজন করা হয়। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে এসেছেন।


তিনি বলেন, গত দেড় দশকের অধিক সময়ে আমরা অন্ধকার সময়কাল অতিক্রম করেছি। বিশেষ করে যারা গণতান্ত্রিক আন্দোলনে সংযুক্ত ছিলেন। প্রত্যেককে মামলা দিয়ে জর্জরিত করেছে। চারদিকে ছিল ভয়-ভীতি। সেই ফ্যাসিস্ট রেজিমে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশে জনপ্রশাসন পুলিশসহ অন্যান্য সরকারি অফিসে যেভাবে দলীয়করণ করা হয়েছে। সেই ইতিহাস আপনাদের সকলের জানা আছে। প্রতিটি স্তরে রাজনীতি হয়েছে। প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এক স্তরকে সরিয়ে দিলে পরের স্তরেও তারই দল। অন্তর্র্বতীকালীণ সরকার সেই জঞ্জাল সরাতে পারেনি, এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেবো।

পড়ুন- ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

দেখুন- প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে যা জানালো এনসিপি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন