বিজ্ঞাপন

ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবনে ভূমিকম্পের পর ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীদের বলা অনুযায়ী, ভূমিকম্পের পর ভবনের দেয়ালে একাধিক চিড় ধরা পড়ে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পের সময় ভবনের একটি অংশের দেয়াল খসে পড়ে। সরেজমিন ঘুরে দেখা যায়, ভূমিকম্পে পুরাতন ভবনের কলামে বড় ফাটল ধরেছে। এছাড়াও কয়েকটি ডিপার্টমেন্টের ছাদের প্লাস্টার খসে পড়েছে।
এদিকে অডিটোরিয়াম ভবন ঘুরে দেখা গেছে, ভবনের কলাম ও দেয়ালে বড় ফাটল ধরেছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনা জানাজানি হতেই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দেয়। অনেকেই ভবনের পুরোনো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন।


কিছু ছাত্র বলেছেন ভাগ্যিস আজকে ছুটির দিন ছিলো না হয় যে কোনো দূর্ঘটনা ঘটতে পারতো।


অন্যদিকে শুধু কলেজ নয়, আশপাশের এলাকার বাসিন্দারাও সামান্য সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই জানালা–দরজার কাঁপুনি অনুভব করেছেন বলে জানান।
এর আগে এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই সারাদেশে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।


এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

পড়ুন- ৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

দেখুন- রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় শিশু নি/হ/ত | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন