বিজ্ঞাপন

ওমরার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আজ রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, পবিত্র ওমরা পালন শেষে ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর করবেন। সফর শেষে তিনি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন