বিজ্ঞাপন

পবিত্র ওমরাহ পালনের যাত্রাপথে অসুস্থ বাবর, দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি

পবিত্র ওমরাহ পালনের যাত্রাপথে বিমানে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানর বাবর। পরে তাকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তার একান্ত সহকারি মির্জা হায়দার আলী গণমাধ্যমকে একথা জানান।

তিনি বলেন, ‘ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে বিমানে(অ্যামিরাটস এয়ার লাইন্স) এ স্যার  হঠাৎ প্রচন্ড শ্বাসকষ্টে  অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরনের পরে দ্রুত বিমান বন্দরের কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দ্রুত হাপাতালে ভর্তির পরামর্শ দেন।’

তিনি আরও বলেন, ‘এখন তিনি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে তার চিৎকিসা চলছে। লুৎফুজ্জামান বাবরের পাশে তার বড় ছেলে রয়েছেন। গতকাল ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অ্যামিরাইট এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামান মদিনার উদ্দেশ্যে রওনা হন। এর কয়েক ঘন্টা আগে আরেকটি ফ্লাইটে লুফুজ্জামান বাবরের সহধর্মিনীসহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছার পর জানতে পারেন লুৎফুজ্জামান বারর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।’

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবর তার পরিবারকে নিয়ে প্রথমে মদিনা এর পর মক্কায় ওমরাহ পালনের কথা ছিলো। পরিবারের সদস্যরা, লুফুজ্জামান বাবরের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান হায়দার।

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পরে গত ২০ জানুয়ারি বুকের ব্যাথায় অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবর। কয়েকদিন সিসিইউতে(করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড পর্যবেক্ষনে ছিলেন তিনি। সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন বাবর।

এনএ/

দেখুন: ওমরাহ ভিসা পাচ্ছেন একাকী নারীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন